রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মুহূর্তের জাগরণ

 যখন আগুন ধরানোর কথা ছিল

আঙুলের ফাঁকে সিগারেট,
ঠিক তখনই মনে পড়ল—
ওজুর স্বচ্ছতা,
শ্বাসের ভেতর লুকানো এক নীরব ইবাদত৷
দুর্গন্ধের বদলে
আমি বেছে নিলাম নিঃশ্বাসের পবিত্রতা,
অস্থিরতার বদলে
একটু থেমে থাকার সাহস।
এই পৃথিবী
হয়তো খুব শান্তির জায়গা নয়,
এখানে প্রতিদিনই টানে নিচের দিকে কিছু না কিছু;
তবুও
আল্লাহর রহমত
একটা অদৃশ্য দড়ির মতো
টেনে তোলে ভেতরের মানুষটাকে।
সমুদ্রের ঢেউ যেমন
নিজের নিয়মে ফিরে আসে তীরে,
আকাশের তারা যেমন
অন্ধকার ভেদ করেও জ্বলে
ঠিক তেমনই
একটা নামাজের চিন্তা
ফিরিয়ে আনে আমাদের আমাদের ভেতরে।
নামাজের ডাকে সিগারেটটি ধরানো হলো না;
এটা কোনো বড় ত্যাগ না,
কিন্তু
এটাই হয়তো শুরু,
যেখানে বদ অভ্যাসগুলো
এক এক করে হেরে যায়
একটা ছোট, পবিত্র ভাবনার কাছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অনন্তের স্পর্শ

  প্রাচূর্যও শূন্যতার আরেক নাম৷ বাড়ি, গাড়ি, গহনা, সম্পদ কিংবা খ্যাতি ধীরে ধীরে জড়িয়ে ধরে মানুষকে, স্বপ্নগুলোকে করে তোলে দৃশ্যমান; মনে হয়, এই...