রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

অভাব-নন্দন

 বাজারের বড়ো মাছটা,

হাত বাড়িয়েও ছুঁতে পারলাম না;
চোখের সামনেই অন্য কেউ নিয়ে গেলো।
যাকে দুর্বল ভাবতাম,
সে আজ ভালো আছে সবকিছুর ভেতর।
একটু কষ্ট,
নিঃশব্দ এক হার মানা।
মনে হলো, সবাই এগিয়ে গেলো,
আমি দাঁড়িয়ে রইলাম একই জায়গায়।
তারপর সময় বয়ে গেলো,
আফসোসগুলোতেও ঘূণ ধরলো।
সব হারানো গুনতে গুনতে একসময় বুঝলাম,
জীবন মানে সব না-পাওয়াকে মেনে নেওয়ার
এক নীরব শিল্প।
কখনো কিছু পাই,
কখনো কিছু হাতছাড়া হয়;
কিন্তু তবুও জীবন থেমে থাকে না;
শুধু নতুনভাবে এগিয়ে চলে।
যা হার মনে হয়েছিল,
তা-ও একদিন শিক্ষা হয়ে দাঁড়ায়;
আর যা জয় মনে হয়েছিল,
তা-ও সময়ের কাছে বদলে যায় অর্থে।
এখন পর্যন্ত বুঝলাম,
আমি পুরোটা জিতিনি, পুরোটা হারিওনি;
আমি শুধু বেঁচে আছি,
আর শিখে চলেছি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অনন্তের স্পর্শ

  প্রাচূর্যও শূন্যতার আরেক নাম৷ বাড়ি, গাড়ি, গহনা, সম্পদ কিংবা খ্যাতি ধীরে ধীরে জড়িয়ে ধরে মানুষকে, স্বপ্নগুলোকে করে তোলে দৃশ্যমান; মনে হয়, এই...